
নড়াইলে গ্রাম্য সালিশে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে মো. আব্দুর রহিম (৪০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল পৌর এলাকার ডুমরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. আব্দুর রহিম ডুমরতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সাধারণত সম্পাদক পদে রয়েছেন বলে ওই ওয়ার্ডের জামায়াত আমির হারুন রশীদ নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডুমরতলা গ্রামের ঈদগাহপাড়ার কালিম মোল্যার দুই ছেলে আশিক মোল্যা ও রাজু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিলো। বুধবার (১০ জুন) রাজুর বসতঘরে তার ভাই আশিক হামলা ও ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।
এ সময় আরও অভিযোগ ওঠে আশিক তার বাবা ও ভাইকে মারধর করেন। ঘটনায় বিচার চেয়ে রাজু ও তার বাবা স্থানীয়ভাবে সালিশ ডাকেন।
সালিশে মীমাংসার জন্য স্থানীয় ইউনিটের জামায়াত নেতা আব্দুর রহিমসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে আলোচনা শুরু করেন।
এ সময় সালিশের মধ্যেই অভিযুক্ত আশিক হট্টগোল শুরু করেন, জামায়াত নেতা আব্দুর রহিম তাকে শান্ত করতে যান। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা জামায়াত নেতা আব্দুর রহিমকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আশিক মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, ‘সালিশ বৈঠকে একজনকে কুপিয়ে আহত করার একটি অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। পাশাপাশি অভিযোগ যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...