
নড়াইল সদর উপজেলায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সেন্টু হাওলাদার (২৫) এবং সাব্বির (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুর ফুলশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু হাওলাদার সদর উপজেলার তুলরামপুর গ্রামের বাসিন্দা এবং সাব্বির একই উপজেলার চালিতাতলা গ্রামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সদর উপজেলার নড়াইল-কালিয়া সড়কের ফুলশ্বর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়ে ঘটনাস্থলে সেন্টু হাওলাদার নামে একজন মারা যান।
অপর মোটরসাইকেলে থাকা আহত সাব্বিরকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। এঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নড়াইল সদর হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরীফ হাসান ফেরদৌস জানান, বিকালে হাসপাতালে একজন ও ঢাকায় নেওয়ার পথে অপরজন মারা যান।
এ বিষয়ে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...