
নড়াইলের কালিয়ায় ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে নবগঙ্গা নদীতে পড়ে মনোজ পাইক (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চনপুর ঘাট এলাকায় একটি চলন্ত ট্রলার থেকে তিনি নদীতে পড়ে যান।
নিখোঁজ মনোজ পাইক খুলনার দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে।
পুলিশ ও নিখোঁজের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে খুলনার দিঘলিয়া থেকে কালিয়া উপজেলার কালুখালী এলাকায় মতুয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় সমাবেশে যোগ দিতে ৩৫ জনের একটি দলের সঙ্গে এসেছিলেন মনোজ।
অনুষ্ঠান শেষে রাতে ইঞ্জিনচালিত ছোট নৌকায় (ট্রলার) করে দলটি দিঘলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কাঞ্চনপুর শ্মশান এলাকায় পৌঁছালে মনোজ অসাবধানতাবশত ট্রলার থেকে নদীতে পড়ে তলিয়ে যান। সহযাত্রীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে খুলনায় ফিরে যান।
নিখোঁজ মনোজের ভাই সবুজ পাইক জানান, তার ভাই দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ট্রলারে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছেন।
পরে স্বজনরা মুঠোফোনের মাধ্যমে কালিয়া থানা ও বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করেন।
বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান জানান, খবর পেয়ে আমরা স্থানীয়দের সহায়তায় রাতেই প্রাথমিক তল্লাশি চালিয়েছি।
তবে অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। সকালে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করবেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নৌ পুলিশ ও থানা পুলিশ সমন্বয় করে কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...