
১ মে ২০২৫ নড়াইলে নানা আয়োজনে ১৩৯ তম মহান মে দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলো দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছেন।
সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি রেলী জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনালে মুক্ত মঞ্চ চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি, মো. রেজাউল মোল্লা , সাধারন সম্পদক মো. ছমির মোল্যা, সাংগঠনিক সম্পাদক মো. আল হাবিব শেখ, কোষাধ্যক্ষ মো. ইমদাদুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে, যে সব শ্রমিকেরা মারা গেছে অথবা অসুস্থ তাদের পরিবারের নিকট নগত ১ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রধান করেন। এছাড়া ও অসহায় দুস্থ শ্রমিকদের ৫০ টি ছাতা ২০ টি শাড়ি, ১৫ টি লুঙ্গি, ৫০ টি শার্ট প্রদান করেন সংগঠনটি।
এসময় শ্রমিকের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। দেশে বিভিন্ন ক্ষেত্রে চলমান শ্রমিক হয়রানি বন্ধেরও আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...