
নড়াইল শহরকে যানজট মুক্ত করতে ও নতুন রেলস্টেশনে যাতায়াত সহজিকরণে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের আদালত সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। নড়াইলের সচেতন নাগরিক সমাজ ও নড়াইল উন্নয়ন আন্দোলনের দুইটি ব্যানার এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনকারীরা বলেন, নতুন রেলস্টেশনে যাতায়াতের জন্য ভালো কোনো সড়ক নেই। যে সড়ক আছে, সেটি অনেক প্যাচানো। ওই সড়ক ব্যবহারে শহরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের অনেকপথ ঘুরে যেতে হবে, তাতে ভোগান্তি বাড়বে এবং শহরে যানজট সৃষ্টি করবে। তাই নতুন বাসটার্মিনাল থেকে রেলস্টেশন হয়ে মাগুরা সড়কের সাথে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি তাঁদের।
তাঁরা বলেন, নড়াইলে কোটি কোটি টাকা ব্যায়ে স্টেশন নির্মিত হলেও রাস্তার অভাবে যাত্রী সংকটে পড়তে যাচ্ছে রেলগাড়ী। নড়াইলের মানুষ রেল গাড়িতে চড়ে অল্প সময়ে ঢাকা, খুলনা যশোর ও বেনাপোল যাবে কিন্তু সেই আশা পূরণে গুড়েবালি।
কারন স্টেশনে যাওয়ার ভালো রাস্তা নাই। যেটা আছে সেটাও কান ঘুরিয়ে দেখানোর মত। অর্থাৎ যেখানে নড়াইল নতুন বাস টার্মিনাল টু রেল স্টেশন এক কিলোমিটারের রাস্তা, সেখানে বর্তমান যোগাযোগ ব্যবস্থায় টার্মিনাল থেকে রেলস্টেশনে আসতে হলে প্রায় ৪ কিলোমিটার রাস্তা ঘুরতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...