
নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ ২৫ অক্টোবর শনিবার দুপুরে শ্রমিক ইউনিয়নের আয়োজনে নড়াইল নতুন বাস টার্মিনালে মৃত শ্রমিক শাহজাহান আলী, ইব্রাহিম খান,সিরাজুল ইসলাম ও ইফতিয়ার হোসেনের পরিবারের সদস্যদের কাছে নগদ ৩০ হাজার টাকা করে চার পরিবারের সদস্যদের মাঝে এক লক্ষ বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য ও অনুদানের টাকা প্রদান করেন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকতুল হোসেন,সহ-সাধারণ সম্পাদক মোঃ তিতু গাজি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস কোষাধ্যক্ষ মাহবুব হোসেন, কার্যকরী নির্বাহী সদস্য ইসরাফিল শেখ।
বক্তারা মৃত শ্রমিক নেতা সাদেক খান জাহাঙ্গীর বিশ্বাসের বিশ্বাসের আত্মার মাগফেরাত কামনা করে ও তাদের অবদানের কথা স্বীকার করে বলেন,২০২৩ সাল থেকে এ পর্যন্ত আমরা ২৯ জন মৃত শ্রমিকদের পরিবারের মাঝে ৮ লক্ষ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করেছি।
শ্রমিক নেতারা অত্যন্ত দুঃখের সাথে জানান শ্রমিক নেতা মুসাকে যারা হত্যা করেছে তাদের বিচার না করে নিরপরাধ শ্রমিক নেতাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
আমরার সাংবাদিকদের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারকদের জানাই প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় আনতে চেষ্টা করুন। নিরঅপরাধী শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...