
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১২ ই মে) মঙ্গলবার বিকাল ৫ টায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আতাউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ নড়াইলের প্রশাসক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ মেহেরুন নেছা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান সহ
জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের চলাচল ও জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
এছাড়া সরকারের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতায় এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় নয়শত পঞ্চাশ মিটার খালটি পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে একান্ন লক্ষ টাকা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...