
নড়াইলে ‘সব শিশুকে টিকা দিবো, হাম-রুবেলা রোধ করবো’এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে নড়াইল সদর হাসপাতালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন নড়াইল -২ এর সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোঃ মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল।

সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে জেলা হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ আব্দুল গাফফার, ডাক্তার, সাংবাদিকসহ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১১ কর্ম দিবস পর্যন্ত । এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬ মাস থেকে ৫ বছর ( ৫৯ মাস ২৯ দিন ) বয়সী ৭৭ হাজার ৮ শত ২২ জন শিশুকে ৯ শত ৬৬ টি কেন্দ্রের মাধ্যমে এ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...