
নড়াইল-১ আসনে কলোড়া ইউনিয়নের আগদিয়ায় আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের আগদিয়া শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি হানিফ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নড়াইল ১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক, ৮ নং কলোড়া ইউনিয়নের কৃতি সন্তান বিএনপি নেতা রবিউল ইসলাম রবি বিশ্বাস, জেলা বিএনপির সাবেক যুগ্নসাধারন সম্পাদক আলি হাসান সহ জেলা থানা,ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা রবিউল ইসলাম রবি বিশ্বাস বলেন, ৮ নং কলোড়া ইউনিয়ন আমার পরিবার, আমি আমার পরিবারের সদস্যদের সার্বিক খোজ খবর নিয়ে আসছি বিগত দিনে আগামীতেও নিবো।
আরো ভালো ভাবে যদি আমরা থাকতে চাই তার জন্য ধানের শীষের বিকল্প নাই।ধানের শীষ উন্নয়নের প্রতীক আপনারা সকলে ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম কে জয়যুক্ত করবেন।
এসময় অন্যান্য বক্তারা বিরোধী দলের সমালোচনা করে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...