
সালাহ্ উদ্দিন, লালপুর ( নাটোর): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট মো. সাহেদ আলী জিন্নাহ দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে সব ধরনের নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলের স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে লালপুর উপজেলার দক্ষিণ লালপুর কলোনিতে অবস্থিত জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান তারা।
সংবাদ সম্মেলনে বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল গনি বলেন, প্রার্থী মো. সাহেদ আলী জিন্নাহ লালপুর ও বাগাতিপাড়া উপজেলার নেতৃবৃন্দের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা যোগাযোগ ছাড়াই মনোনয়ন ফরম উত্তোলন করেন। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম জমা না দেওয়ায় নির্বাচন কমিশন প্রথমে তাঁর মনোনয়ন বাতিল করে।
পরবর্তীতে কীভাবে তিনি প্রার্থিতা ফিরে পান, সে বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের কাছেও স্পষ্ট নয়। তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রার্থী নির্বাচনী এলাকায় আসবেন—এই আশায় স্থানীয় নেতাকর্মীরা নিজ উদ্যোগে কয়েক দিন ধরে মাইকিং করে লাঙ্গল প্রতীকের প্রচারণা চালান।
তবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এতে নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়।
স্থানীয় নেতারা অভিযোগ করেন, মনোনয়ন ও প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে আজ পর্যন্ত জাতীয় পার্টির ওই প্রার্থী একবারও নির্বাচনী এলাকায় প্রবেশ করেননি। এমনকি উপজেলা বা জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গেও তাঁর কোনো যোগাযোগ নেই। বিষয়টি জেলা নেতাদের অবহিত করা হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
প্রার্থীর এমন নিষ্ক্রিয়তায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, দলীয় স্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার সকল নেতাকর্মীর সর্বসম্মতিক্রমে তারা নাটোর-১ আসনে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, লালপুর উপজেলা সাধারণ সম্পাদক আখতার হোসেন, বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, গোপালপুর পৌর জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, বাগাতিপাড়া পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, লালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ন কবিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
এ বিষয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. সাহেদ আলী জিন্নাহ হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় জানান, খুব শীঘ্রই তিনি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাঁদের নিয়েই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও মনোনয়ন ফরম উত্তোলন ও জমা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...