
নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী লায়ন নূর ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। ঢাকা থেকে সড়ক পথে নিজ নির্বাচনী এলাকা লোহাগড়ায় আসার পথিমধ্যে মধুমতি সেতু টোল এলাকায় নূর ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন নেতাকর্মীরা।
এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এমপি প্রার্থী লায়ন নূর ইসলাম বলেন, অবহেলিত নড়াইলের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছি। এর আগেও নড়াইল ও লোহাগড়ায় অনেক উন্নয়ন করেছি।

আমি এমপি বা মন্ত্রী না হয়েও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছি। আগামিতে আরও কাজ করতে চাই। গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলে নড়াইলের ঘরে ঘরে গ্যাসলাইন পৌঁছে দেয়া হবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জামাল খান, সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক তাহাজ্জত খান, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, জেলা শ্রমিকঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আলম, লোহাগড়া উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সৌরভ হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক রাজ্জাক শেখ, সাংগঠনিক সম্পাদক পিন্টু খান, লোহাগড়া উপজেলা শ্রমিকঅধিকার পরিষদের সভাপতি শিমুল শেখ, সাধারণ সম্পাদক রোমান মোল্যা, দপ্তর সম্পাদক শুভ মোল্যা, শাকিল হোসেন, রাতুল, রওশন হোসেন ও তহিদ খানসহ অনেকে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...