
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলার মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নলদী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে কৃষক দলের সাবেক সদ্য বহিস্কৃত সদস্য সচিব শোয়েব মিনার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম কলস প্রতিক নিয়ে নির্বাচন করছেন।
এসময় বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, নড়াইল সদর উপজেলা বিএনপির সাবেক সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, নড়াইল পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সদ্য বহিস্কৃত সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, মিলন কুমার ঘোষ, নলদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. হেমায়েত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), জাতীয় পাটির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণ অধিকার পরিষদের (জিওপি) মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মো. শোয়েব আলী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম (কলস), মোছা. ফরিদা ইয়াসমিন (জাহাজ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...