
শফিকুল ইসলাম ,জবিঃ’আজকের সমাজব্যবস্থায় শিশুরা আদৌ কি মুক্তভাবে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে’ এই প্রশ্নকে সামনে রেখে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে একটি চিন্তনধর্মী প্যানেল আলোচনা। Twimbol-এর আয়োজনে এবং Kidlon-এর সহযোগিতায় ‘Dream for Children’ শীর্ষক এই অনুষ্ঠানে শিশুদের স্বপ্ন দেখার স্বাধীনতা, সেই পথে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং তা উত্তরণে বাস্তবসম্মত সমাধান নিয়ে আলোচনা হয়।
শিক্ষা, মানসিক স্বাস্থ্য, শিশুর অধিকার, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক উন্নয়ন খাতের বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তারা শিশুদের পূর্ণ সম্ভাবনা বিকাশে বাধা হয়ে থাকা সামাজিক, মানসিক, ডিজিটাল ও কাঠামোগত সমস্যাগুলো বিশ্লেষণ করেন এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানটি সমন্বয় করে Twimbol। ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে ছিল Bondobost, ইয়ুথ পার্টনার Hope for Children এবং অ্যাসোসিয়েট পার্টনার Kidlon। এতে অভিভাবক, শিক্ষক, শিশুকেন্দ্রিক সংগঠনের প্রতিনিধি, এনজিও পেশাজীবী ও তরুণ অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি দুটি প্যানেল আলোচনায় বিভক্ত ছিল।
প্রথম প্যানেলে শিশুর অধিকার, মানসিক স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং বাবা–মা ও সন্তানের মধ্যে যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। Hello Parents-এর সহ-প্রতিষ্ঠাতা লেউজা আলম খান বলেন, পরিবারে উন্মুক্ত যোগাযোগ না থাকলে শিশুরা নিজেদের অনুভূতি ও স্বপ্ন প্রকাশ থেকে ধীরে ধীরে সরে আসে।
Zoom Bangladesh-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. শাহিন প্রধান বলেন, অতিরিক্ত একাডেমিক চাপ অনেক সময় সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। Wellbeing Foundation-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাজীকুল হাসান বলেন, উদ্বেগ, ব্যর্থতার ভয় এবং আবেগগত সহায়তার অভাব শিশুদের আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলে।
আইনি দৃষ্টিকোণ থেকে BD Legal Support-এর প্রধান নির্বাহী মো. পারভেজ হোসেন শিশুদের অধিকার সুরক্ষার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি কিশোর অপরাধীদের বিচার প্রক্রিয়ায় বিদ্যমান ব্যবস্থার কারণে সৃষ্ট মানসিক চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
দ্বিতীয় প্যানেলে ডিজিটাল নিরাপত্তা, বিদ্যালয় নীতি এবং সুবিধাবঞ্চিত শিশুদের বাস্তবতা উঠে আসে। ECS-এর নির্বাহী পরিচালক ও Brookings-এর গবেষণা পরামর্শক কাজী নাসরিন সিদ্দিকা বলেন, এমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে, যেখানে একাডেমিক সাফল্যের পাশাপাশি আবেগগত বিকাশ ও জীবনদক্ষতার ভারসাম্য রক্ষা করা হবে এবং শিশুবিবাহের মতো সামাজিক সমস্যারও মোকাবিলা করা সম্ভব হবে।
Hope for Children-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. সবুজ দেওয়ান গ্রামীণ এলাকার দরিদ্র ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বিদ্যমান সুযোগের বৈষম্যের কথা তুলে ধরেন। Twimbol-এর প্রতিষ্ঠাতা শামিম আশরাফ ডিজিটাল যুগে শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিসর তৈরির গুরুত্বের ওপর আলোকপাত করেন।
It’s Humanity Foundation-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আদনান হোসেন পাহাড়ি অঞ্চলের সংখ্যালঘু শিশুদের শিক্ষাসেবায় প্রবেশে বিদ্যমান নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এ ছাড়া TESOL Bangladesh-এর সাফওয়ান শিশুদের স্বপ্ন প্রকাশে ভাষা ও যোগাযোগ দক্ষতার গুরুত্বের কথা বলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...