
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ নবম পে-স্কেলের বাস্তবায়নে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি,অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অব্যাহত রেখেছেন।
আজ মঙ্গলবার প্রশাসনিক ভবনের সামনে সকাল ৯টা থেকে দু’ঘন্টাব্যাপী তাদের এ অব্যাহত কর্মসূচিতে প্রফেসর ড. বদিউজ্জামান, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার মো: মনিরুজ্জামান, সেকশন অফিসার সুরাইয়া বিউটি, কর্মচারী মোশারেফ হোসেন, আবু মুছা, কালাম শরীফ, মোঃ আল আমিন বক্তব্য রাখেন।
গত ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান তারা। দাবী মানা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও পুনর্ব্যক্ত করা হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল পবিপ্রবি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...