
এস এম অলিউল্লাহ,নবীনগরঃ দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশ কৃষক দলের দলীয় কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়। ১৬ই সেপ্টেম্বর সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে নবীনগর সরকারি পাইলট উচ্চ খেলার মাঠ সংলগ্ন এই অফিসটি উদ্বোধন করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসিম। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ।
নবীনগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জরু’র সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌর কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন,নবীনগর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম প্রমুখ।
এ সময় দলের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। বক্তারা দেশ ও জাতির কল্যাণে নবীনগর উপজেলা কৃষকদলকে আরো সুসংহত করার উপর গুরুত্ব আরোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...