
এস এম অলিউল্লাহ,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সাধক মহাপুরুষ তথা তৎকালীন ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত সাধক ফকির আফতাবউদ্দিন খাঁ এর ৯২ তম ওরস মোবারক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ।
২৪জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত ৩দিন ব্যাপী শিবপুরে অবস্থিত মাজার প্রাঙ্গণে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে ওরশ মোবারক উপলক্ষে মিলাদ মহফিল ও বাউল সংগীত অনুষ্ঠিত হয়েছে।
দেশের প্রখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞ শেখ সাদী খানঁ এর সভাপতিত্বে ও শিবপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল ফায়েজ ও নবীনগর যুবদলের সভাপতি পদপ্রার্থী মনজুরুল আলম মজনুর যৌথ সঞ্চালণায় ৯২-তম বার্ষিক ওরশ মোবারকের শেষ রজনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক,নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, নবীনগরের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এম এ মান্নান, আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,সহ- সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন আহমেদ, বিএনপি নেতা ইলিয়াস মিয়া, মফিজুর রহমান, আলী আহাম্মদ, মহসীন সরকার, মনিরুজ্জামান পল্টু,মোবারক হোসেন ,দেলোয়ার হোসেন, ,জাবেদুর রহমান,রুকন উদ্দিন, লুৎফর রহমান, জিয়াউর রহমান, শামীম আল হাসান,আসাদ মিয়া,নজরুল ইসলাম, সাচ্ছু মুহরী,যুবদল নেতা মাহাবুবুর রহমান,আসাদুজ্জামান বিপ্লব, নাছির উদ্দিন, মো. সেলিম, ছাত্রদল নেতা অনন্ত হিরা, রুবেল মৃদা,শ্রমিক দল নেতা রনি,শাহাআলম”সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণমাধ্যম ব্যাক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাজার কমিটির সেক্রেটারি জাহাঙ্গীর আলম তানসেন।
তিনদিন ব্যাপি দিবারাত্রি অনুষ্ঠিত হওয়া এই ওরশ মোবারকের দরবার শরীফের ভক্ত ও আশেকানগন দূরদূরান্ত থেকে আসতে দেখা যায়। এসব ভক্ত-আশেকানদের আনাগোনায় মুখরিত হয়ে যায় মাজার সহ প্রায় ১কিলোমিটার এলাকাজুড়ে।
মাজার কর্তৃপক্ষ জানান নিয়ম অনুযায়ী ওরসের প্রথম দিন ওয়াজ ও মিলাদ মাহফিল দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এবং মাজারের চারপাশে আলোকসজ্জার মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা হয়।
এই ওরস মোবারক কে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও মাজার জুড়ে বসেছিল নানান রকমের মেলা ও দোকানপাট, রাতব্যাপী বাউল গানের আসর। গান পরিবেশন করেন দেশের প্রখ্যাত প্রখ্যাত বাউল শিল্পীগণ।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...