
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(১১ই মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮৫টি ড্রেজার অপসারণ করা হয় ও হাজার হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়। একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়৷এছাড়াও বালু উত্তোলনের কাজে ২০ টি বালুর মাচা ধ্বংস করা হয়৷
উপজেলা প্রশাসনের তথ্যমতে, ইজারা বহির্ভূত স্থান ও নদীর পাড় ভেঙ্গে বালু উত্তোলন করার কারনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০২৩ অনুসারে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে নালিতাবাড়ী থানা পুলিশ, ব্যাটেলিয়েন আনসারসহ ইউএনও ও ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...