
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাবেক ও বর্তমান দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার (৭ এপ্রিল) গোলাপ হোসেন নামে জেলার শ্রীবরদী উপজেলার এক ব্যবসায়ী শেরপুর আদালতের নালিতাবাড়ী সিআর আমলী আদালতে মামলাটি করেন। বিচারক মামলাটি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবাদীরা হলেন বকশীগঞ্জ উপজেলার ইউএনও মাসুদ রানা, নালিতাবাড়ী উপজেলার ইউএনও ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান। মাসুদ রানা আগে নালিতাবাড়ী উপজেলার ইউএনও ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের জুন মাসে আদালতের মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু নিলামে কেনেন গোলাপ হোসেন। ওই বালু গোলাপ হোসেনকে বুঝিয়ে দিতে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন নতিলাবাড়ী উপজেলার তৎকালীন ইউএনও মাসুদ রানা।
পরে মাসুদ রানা বদলি হয়ে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় চলে যান। নতিলাবাড়ীর বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানকে চাঁদার ওই টাকা না দিলে বালু বুঝিয়ে দিচ্ছেন না বলে মামলায় দাবি করেন ব্যবসায়ী।
এ কারণে বাধ্য হয়ে নালিতাবাড়ীর সিআর আমলী আদালতে সোমবার বকশীগঞ্জের ইউএনও মাসুদ রানা, নালিতাবাড়ীর ইউএনও ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানকে বিবাদী করে ৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন গোলাপ হোসেন। ঘটনাটি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেন আদালত।
শেরপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল হক আধার বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে বালু ক্রয় করা হয়েছিল। ৯ মাস অতিবাহিত হলেও ইউএনও বালু বুঝিয়ে দিচ্ছেন না। সাবেক ইউএনও এই বালু হস্তান্তরের জন্য ৬ লাখ টাকা চান।
তিনি চলে গেলে বর্তমান ইউএনও এবং এসিল্যান্ড একই দাবি করেন। মামলা দায়েরের পর আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী গোলাপ হোসেন বলেন, শুরুতেই আমার কাছে টাকা দাবি করা হয়েছে। অভিযুক্তরা ৬ লাখ টাকা চেয়েছে। আমি অপারগতা প্রকাশ করার পরেই আমাকে আদালতে পাঠিয়েছে। বলেছে, আপনার বালু আদালত থেকে নেন। আমি দেব না। আমি ন্যায় বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত বর্তমান জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানার সাথে সাংবাদিকরা মোবাইলে যোগাযোগ করলে তিনি দুটি চিঠি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে পড়তে বলে কল কেটে দেন । তার চিঠিতে বালু বুঝিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে।
নালিতাবাড়ির বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি সাংবাদিকদের বলেন, বিষয়টা আমার সময়কার নয়, ওই সময় ইজারাদারের সাত দিনের মধ্যে বালু নিজ উদ্যোগে অপসারণ করে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে, তিনি করেননি। চাঁদাবাজির বিষয়ে আমি অবগত নই।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...