
শেরপুরের নালিতাবাড়ীতে এসআরডিআই কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তিসমূহ মৃত্তিকা কৃষি ক্লাবের মাধ্যমে মাঠ পর্যায়ে ব্যবহার বিষয়ক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার জামালপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে উপজেলার চাদগাঁও মৃত্তিকা কৃষি ক্লাব প্রাঙ্গনে এই আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসআরডিআই এর সিএসও ড. মোহাম্মদ শওকতুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসআরডিআই’র মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসআরডিআই এর সিএসও মোঃ মামুনুর রহমান, পিএসও জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুর রহমানের সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন এসআরডিআই’র পিএসও আ.খ.ম মুর্শেদুর রহমান।
এসময় উপজেলা কৃষি ও সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, চাদগাঁও মৃত্তিকা কৃষি ক্লাবের সভাপতি খন্দকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফসহ স্থানীয় ৪৫জন কৃষক ও মৃত্তিকা সংশ্লিষ্ট বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষকদের মাটি পরীক্ষা বিষয়ক বিভিন্ন ধারনা প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...