
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রনিলা কোচনী (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত রনিলা কোচনীকে শেরপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রবিবার গভীর রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া খলচান্দা কোচপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রনিলা কোচনী ওই গ্রামের নেপাল বিশ্বাসের স্ত্রী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া খলচান্দা কোচপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানা পুলিশ। এসময় রনিলা কোচনীকে ৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি রনিলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...