
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া, ১৩ ডিসেম্বর ২০২৫: নশকতা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফের নির্দেশনায় আজ শনিবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে ২৩টি চেকপোস্টে ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়।
পুলিশ সূত্র জানায়, এ সময় যানবাহন চলাচলে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়। ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। অভিযানে ট্রাফিক আইন অমান্যকারী চালক ও যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২৩টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে। পাশাপাশি তাৎক্ষণিকভাবে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ২১টি যানবাহন আটক করা হয়।
এছাড়া মাদক, অবৈধ অস্ত্র বহন ও সম্ভাব্য অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে চেকপোস্টগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়। পুলিশের দাবি, এই অভিযান জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জেলা পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অপরাধী শনাক্ত এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...