
সরকারের নির্বাচনি ইশতেহারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এ আয়োজন করে।
জেলা তথ্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নদী-খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য বিশেষ বাস সার্ভিসসহ সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, প্রান্তিক পরিবারকে সহায়তা, কৃষকদের ভর্তুকি ও ঋণ সুবিধা এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
ব্রিফিংয়ে জানানো হয়, খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনী নদীতে চর অপসারণ এবং বিভিন্ন উপজেলায় খাল ও পুকুর খননের কাজ চলমান রয়েছে। এছাড়া আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা