
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার, ওসি (অপারেশন) জুলফিকার আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়।
সভায় বিভিন্ন সামাজিক সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, যানজট নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় বক্তব্য রাখেন অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহিমা আক্তার শম্পা, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, বিএনপি নেতা আবুল হোসেন এবং প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান।
সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার এসএম মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, শেখ রুহুল কুদ্দুস, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মুহাম্মদ শফিয়ার রহমান, অ্যাডভোকেট রুহুল আমিন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, পীযুষ কান্তি মণ্ডল, ইউনুস আলী মোড়ল, আবুল হাশেম, শেখ খোরশেদুজ্জামান, দিলীপ কুমার, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, প্রভাষক আবু সাঈদ, শিক্ষক রাবেয়া সুলতানা, তামিম রায়হান প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন