
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-১৫ আসনের অন্তর্গত লোহাগাড়া উপজেলায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে প্রার্থীদের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে, যা নির্বাচনী পরিবেশে হিংসাত্মক আচরণ ও সম্প্রীতি নষ্টের আশঙ্কা তৈরি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে টানানো প্রার্থীদের ব্যানার-পেস্টুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছিঁড়ে ফেলা হয়। এতে সংশ্লিষ্ট প্রার্থীর সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই লোহাগাড়া উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামে। অভিযানে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানাও আদায় করা হয়।
এদিকে নির্বাচনী সহিংসতা ও প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। কয়েকজন ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যানার-পোস্টার ছেঁড়া, হুমকি ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
তারা বলেন, ভোট আমাদের অধিকার, কিন্তু এমন প্রতিহিংসা ও হিংসাত্মক আচরণ চলতে থাকলে ভোটকেন্দ্রে যেতে ভয় লাগছে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই।
সাধারণ ভোটারদের দাবি, প্রশাসনের আরও দৃশ্যমান উপস্থিতি ও কঠোর নজরদারি থাকলে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কোনো ধরনের বিশৃঙ্খলা, হিংসাত্মক আচরণ কিংবা আচরণবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সকল প্রার্থী ও সমর্থকদের সংযমী ভূমিকা রাখা জরুরি। একই সঙ্গে প্রশাসনের নিয়মিত তদারকি ও কঠোর অবস্থান নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...