
নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানার ভেতরে কোনো ধরনের জটলা সহ্য করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ভোট উৎসবমুখর হবে, তবে ভোটে বাধা সৃষ্টি বা বিশৃঙ্খলা তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, “কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা—এই পার্থক্য আপনাদের বুঝতে হবে। পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সবার সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায়। এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
“সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না,”—জোর দিয়ে বলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাহিনীর ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গ্রাম পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যরা স্থানীয় পরিস্থিতি সবচেয়ে ভালো বোঝেন। কার কাছে অবৈধ অস্ত্র আছে, কোনো বহিরাগত এলাকায় অবস্থান করছে কি না কিংবা কে জীবিত আর কে মারা গেছেন—এসব তথ্য তাদের জানা থাকে। এসব তথ্যসূত্র যথাযথভাবে কাজে লাগানোর নির্দেশ দেন তিনি।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালট খোলার কক্ষে কেউ কলম নিয়ে প্রবেশ করতে পারবে না। ভোট অবশ্যই ভোটার কর্তৃক লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করে প্রদান করতে হবে।
“যে ব্যালট সঠিকভাবে ভেরিফাই হবে না, তা গ্রহণ করা হবে না এবং গণনায় আসবে না,” বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রবাসী ও বিশেষ শ্রেণির ভোটারদের এই ভোটাধিকার দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের বাস্তবায়ন।
“এই অর্জন কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না,”—বলেন নির্বাচন কমিশনার।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...