
লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ রূপগঞ্জে একটি মহল নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কাঞ্চন পৌর পার্ক এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কহিনুর আলম, কাঞ্চন পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ মিয়া, যুবদল নেতা শামীম মিয়া , শওকত ওসমান, ছাত্রদল নেতা তন্ময় হাসান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, একটি মহল যারা স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে আতাঁত করে সুবিধা নিয়েছে।
আওয়ামীলীগ সরকার পতনের পর বিএনপিতে যোগ দিয়ে আবারো সুবিধা নেওয়া চেষ্টা চালাচ্ছে। তারা নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে নিয়ে কটুক্তি ও কুরুচীপূর্ণ মন্তব্য করছে। আমরা এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...