নেত্রকোনায় বিএনপির ৩১ দফা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান,নেত্রকোনা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে নেত্রকোনায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের নেত্রকোনা সরকারি কলেজ প্রাঙ্গণে বৃহত্তর সাতপাই বিএনপি পরিবার আয়োজিত এবং ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি নেতা শফিকুল কাদের সোজা, জাহাঙ্গীর আলন মাসুদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম, ইমরান খান চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল, জেলা ছাত্রদল সভাপতি অনিক চৌধুরী, ওলামাদলের নেতা আবু হানিফ প্রমূখ।

সমাবেশে জেলা ও স্থানীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। ৩১ দফা কর্মসূচির গুরুত্ব ও বাস্তবায়নের সম্ভাব্য সুফল তুলে ধরে বক্তারা বলেন, এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত হবে।

তারা আরও বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায় এই দফাগুলোই সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের রূপরেখা।”

সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য লিখুন

আরও খবর