
সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের অফিসকক্ষের ভেতরে ধারণ করা একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে ভিডিওটির সত্যতা মিললে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এরই অংশ হিসেবে আজ তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকে জানান যে, শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটি পবিত্র জায়গায় এ ধরনের নৈতিক স্খলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষক সমাজের সুনাম ক্ষুণ্নকারী এই ঘটনার কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড রোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক