
মুহাম্মদ সুমন ভূঁইয়া,নোয়াখালীঃ নোয়াখালীর কবিরহাটে চোর সন্দেহে এক এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ছবির পাইক গ্রামের ধুমচর-ছবির পাইক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জহির উদ্দিন বেচু (৪০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উত্তর লামছি গ্রামের নাটাই মোস্তফার বাড়ির মৃত মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রথমে মসজিদের তালা ভাঙতে চেষ্টা করলে মসজিদের ইমাম বিষয়টি আঁচ করতে পারে। পরবর্তীতে মসজিদের পাশে একটি ছোট চায়ের দোকানে ঢুকতে চেষ্টা করে। তাৎক্ষণিক ইমাম তার মুঠোফোন থেকে আশপাশের লোকজনকে কল করে চোরের বিষয়টি জানায়।
মুহূর্তেই এলাকার লোকজন বেরিয়ে আসলে মসজিদ সংলগ্ন দোকান থেকে চোরকে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে চোর মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়দের গণধোলাইয়ে চোর গুরুত্বর আহত হন।
পরে সকালে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা আরও জানায়, বেচু খুঁটিনাটি চুরি করত, বড় ধরণের কোন চুরির সাথে জড়িত ছিলনা। তার কিছুটা মানসিক সমস্যাও ছিল বলেও জানা যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি দোকানে চুরি করার চেষ্টা করেন বেচু। তখন ওই দোকানে কেউ ছিলনা। স্থানীয়রা টের পেয়ে ঘেরাও ঘরে তাকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...