
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে শেরপুরের নকলায়।জেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিস ও প্রাণি সম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা মুক্তমঞ্চ চত্বরে এই বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, সিনিয়ির উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিদ্দকুর রহমান, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা-বিক্রেতাগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী দীপ জন মিত্র বলেন, এ ন্যায্য মূল্যের বাজারটা মূলত কৃষকের। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি এ বাজারে এনে ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রয় করবেন।
এই বাজারে তৃতীয় পক্ষের হাত না থাকায় কৃষকরা পাবেন ন্যায্যমূল্য, আর ক্রেতারা ন্যায্য মূল্যে পাবেন নিরাপদ শাক-সবজিসহ নিত্য দিনের প্রয়োজনীয় কৃষিপণ্য।
মন্তব্য লিখুন
আরও খবর
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ