
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর আয়োজন করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মো. নাফিজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার মো. মামুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী, উপজেলা মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স অফিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিওকর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মো. নাফিজুল ইসলাম জানান, অনুষ্ঠান শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে দুই জন উদ্যোক্তাকে ২লাখ ৫০ হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়েছে।
তাঁরা হলেন, আব্দুল্লাহ ইবনে বিন মোস্তফা হাদিনকে কম্পিউটারের জন্য ১লাখ ৫০ হাজার টাকা এবং ছলেমান হোসেন সাঈম কে ছাগল ও মুরগি পালনের জন্য ১লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া গরু মোটাতাজা করণ প্রশিক্ষণপ্রাপ্ত ৩০জনের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...