
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক দ্রব্য চোরাচালান বন্ধের দাবীতে উপজেলা যুব ও ছাত্রদল যৌথভাবে বিক্ষোভ মিছিল সহ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
গতকাল সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৫ টায় উপজেলা যুব দলের সদস্য সচিব জাকির হোসেন এর নেতৃত্বে মাদক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান বন্ধের দাবীতে একটি বিক্ষোভ মিছিল চৌরাস্তা বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারক লিপি প্রদান করে। এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ ও যুবদলের যুগ্ম-আহবায়ক হামিদুল হক লাবু, উপজেলা ওলামা দলের আহবায়ক সোহরাব আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ মিছিল সহ চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় চোরা চালান বন্ধের দাবীতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের আহবায়ক কামরুজ্জামান দুলাল, ৬ নং ইউনিয়ন যুবদলের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমূখ।
বক্তরা অবিলম্বে উপজেলায় মাদক দ্রব্য সহ সকল চোরা চালান বন্ধে প্রশাসনের কোঠর নজরদারীর আহবান করেন। অন্যথায় আগামী দিনে আরও বৃহৎ কর্মসুচি দেওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারী নেতৃত্ব দাতারা।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...