
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ সামাজিক যোগাযোগ মাধ্যেমে স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের পরে সারা দেশব্যাপীর ন্যায় পঞ্চগড়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রজনতা। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্যাল। এছাড়া একটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু নাম থাকায় ভেঙে ফেলা হয়েছে নামফলক।
এছাড়া পঞ্চগড় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের গেটে ‘খুনি হাসিনার পাবলিক টয়লেট’ লিখে দেয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জেলার সদর, বোদা ও আটোয়ারী উপজেলায় এই ঘটনাগুলো ঘটে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের মূর্যালের ছবি হাতুড়ি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলে একদল ছাত্র জনতা। পরে তারা জেলা আ’লীগ কার্যালয়ের মুল গেটের উপরে কালো স্প্রে রং দিয়ে ‘হাসিনার জেলা পাবলিক টয়লেট’ লিখে দেয়া হয়। এরপর জেলা আ’লীগের কার্যালয়ের অর্ধভাঙ্গা দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলার বোদা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের মূর্যাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্রজনতা। এছাড়া উপজেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সড়কের পাশে থাকা মূর্যাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
এদিকে, জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজের পঞ্চগড়-আটোয়ারী সড়কের পাশে থাকা কলেজ গেটের নাম ফলকের বঙ্গবন্ধু অংশটি ভেঙে ডাংগীর হাট সরকারি কলেজ অংশটি রাখা হয়। এসময় গেটের পাশে থাকা বঙ্গবন্ধর মূর্যালটিও ভেঙে ফেলে বিক্ষুব্ধ ছাত্রজনতা।
এরপর তারা কলেজের একাডেমিক ভবনের মুল গেটের উপরে নামফলকের অংশে বঙ্গবন্ধ অংশটি ভেঙে ফেলেন। তবে জেলার তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় ভাঙচুরের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
এছাড়া সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, এমনকি কোনো পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...