
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ পাঙ্গাসিয়া গ্রামে সংখ্যালঘু পরিবারের মুড়ি ভাজার চুলা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে দক্ষিণ পাঙ্গাসিয়া গ্রামের সাহা বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়ে ফটিক সাহা ও ঝন্টু সাহা’র দু’টি মুড়ি ভাজার চুলা এবং অনিল ও অবিরাম সাহা’র একটি চুলা গুঁড়িয়ে দেয়।
এর আগে গত ৩০শে জানুয়ারি রাতেও দুর্বৃত্তরা একই এলাকায় উত্তম সিলে’র দু’টি এবং শ্যামল সাহার একটি কুঁড়ে (খড়ের গাদা) আগুন দেয়।
ভুক্তভোগী পরিবারগুলো জানায়, রাতের আঁধারে কে বা কারা এসব করছে তা তারা দেখতে পায়নি। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফরিদা সুলতানা এবং দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম শুক্রবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারগুলোকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।
দফায় দফায় এমন অপ্রীতিকর ঘটনায় ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায় চরম উৎকণ্ঠায় রাত কাটাচ্ছেন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...