
শ্রমিক অসন্তোষ পরিস্থিতি মনিটর (পর্যবেক্ষণ) করা হচ্ছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আশা করছি সবাই শান্ত হবে।
বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে শিশুশ্রম প্রতিরোধ নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের বিতার্কিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।
আজও আশুলিয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, আমরা প্রত্যেকটি জিনিসই অ্যাড্রেস করছি, সেখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সবাই আমরা মনিটর করছি। আশা করছি সবাই শান্ত হবে।
তিনি বলেন, দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের অর্থনীতি বাঁচানোর জন্য, মালিক ও শ্রমিকপক্ষ- সবাইকে অন বোড করে আমরা এটা নিরসন করবো।
শিশুশ্রম শূন্যে নামিয়ে আনতে সরকার কাজ করছে জানিয়ে সচিব বলেন, এটার জন্য আমরা সংলাপ করছি। আজও প্রধান উপদেষ্টার একজন বিশেষ দূত আমার এখানে আসবেন। এটা কীভাবে দ্রুত নিরসন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ আমরা করে যাচ্ছি।
চাকরিসহ বিভিন্ন দাবিতে গত কিছুদিন ধরে গাজীপুরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। বুধবার সকাল থেকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গতকাল মঙ্গলবারও তারা এই মহাসড়ক ১১ ঘণ্টা অবরোধ করে রাখেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...