
জয়পুরহাটের পাঁচবিবিতে সাকোয়াত হোসেন (২৫) নামে এক অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার উচাই পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে একটি চায়ের টংঘরের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাকোয়াত আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, মঙ্গলবার ভাড়ার উদ্দেশ্যে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। রাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: রিজভী
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: রিজভী
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম...
তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে ব্যবসায়ী সমিতির...
তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে...
মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন – খাদ্যমন্ত্রী আফরোজা...
মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন –...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল...
দুমকিতে সুপার কাপ ফুটবলের ফাইনালে রাইসা এন্টারপ্রাইজ জয়ী
দুমকিতে সুপার কাপ ফুটবলের ফাইনালে রাইসা...