
মাসুদ রেজা শিশির: পহেলা বৈশাখ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় অনুষ্ঠিত হয়েছে নানান বর্ণাঢ্য আয়োজন। সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের করা হয় একটি উৎসবমুখর আনন্দ শোভাযাত্রা।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন গ্রামীণ উপকরণ লক্ষ করা যায়, সাজানো গোছানো ঘোড়ার গাড়ী, ঢাক ঢোল বাশি, কুলা, ফানুস, বেলুন, রঙিন টুপিসহ বিভিন্ন উপকরন।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে পাংশা উপজেলা চত্বরে দিনব্যাপী লোকজ মেলা, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের জন্য খেলা-ধুলা এবং বৈশাখী মেলা।
নতুন বছরকে ঘিরে রাজবাড়ীর পাংশায় সর্বত্রই বিরাজ করছে উৎসবের আমেজ। সকল শ্রেণিপেশার মানুষ এসব আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিকালে পাংশা জর্জ স্কুল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল আয়োজনের সভাপতি হিসাবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা, উপজেলা সহকর্মী কমিশনার ভুমি আমিনুল ইসলাম,অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আসলাম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন, মা্ধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সমবায় অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার রবিউল ইসলাম,যুব উন্নয়ন অফিসার দেওয়ান জাহাঙ্গীরসহ সকল অফিসার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...