• খুলনা দেশজুড়ে
  • পাংশায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাংশায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ , ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদলের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পাংশা সরকারি জর্জ হাইস্কুল মাঠে জমায়েত হয়।

পরে দুপুর সাড়ে ১২ টার দিকে শোভাযাত্রা বের করা হয়। শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন

প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সভাপতি যুবদলের সাবেক সভাপতি বাহারাম হোসেন সরদার, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান , রাজবাড়ী জেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান,পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন, পাংশা পৌর যুবদলের আহবায়ক সবুজ সরদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন খান, যুবদল নেতা মাসুদ রানা জনি,আকিদুল ইসলাম, পাপ্পু, আশরাফুল ইসলাম ফরিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহম্মেদ রুবেল, পৌরসভা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীগন।

মন্তব্য লিখুন

আরও খবর