
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর বিওপি’র টহল দল কর্তৃক ০১টি পিস্তল (পুরাতন) সহ আতাউর(৪৪) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
২১, বিজিবি সূত্রে জানা গেছে, আজ(২৮ অক্টোবর) ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালায়।
সীমান্ত পিলার ১৭/৯ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া নামক স্থানে বসবাসকারী মো. আতাউর রহমান (৪৪), পিতা-মো. সোলাইমান হোসেন, গ্রাম-দৌলতপুর উত্তরপাড়া, পোষ্ট-বালুন্ডা, থানা-বেনাপোলপোর্ট, জেলা-যশোর এর বাড়িতে অভিযান পরিচালনা করে তার ঘরের পার্শ্বে ধানের গোলার মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ০১ টি পিস্তল (পুরাতন) উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি এক প্রেসব্রিফিং এ জানিয়েছেন,দেশের সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালানী সহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় দৌলতপুর গ্রাম হতে ০১টি পিস্তল সহ আসামী আতাউর’কে গ্রেফতার করা হয়।
আসামী আতাউরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...