
পাইকগাছায় অপহৃত কলেজ ছাত্রী কে অপহরণের দুই সপ্তাহের মধ্যে উদ্ধার সহ মামলার এক আসামিকে বুধবার দিবাগত রাতে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আনন্দ মন্ডলের ছেলে সুমন মন্ডল গত ১১ ডিসেম্বর শাহাপাড়া জিরো পয়েন্ট এলাকা থেকে এক কলেজ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি তার পরিবার থানা পুলিশকে জানায়।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে দুই সপ্তাহ পর গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে অপহৃত কলেজ ছাত্রী কে উদ্ধার সহ অপহরণকারী সুমনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও বুধবার সকালে ভিকটিম কলেজ ছাত্রী কে ডাক্তারী পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...