
পাইকগাছায় অপারেশন ডেভিলহান্টে নাশকতা মামলার এক আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম ইউনুস মোড়ল (৫১)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়ার সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাঠি গ্রামের মোঃ কলিমুদ্দিন মোড়লের ছেলে ইউনুস মোড়লকে কপিলমুনি কলেজ মোড় সংলগ্ন আল-আমীন ডেকোরেটরের সামনে থেকে আটক করেন।
আটক ইউনুস মোড়ল থানার নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি নাশকতা সংক্রান্ত মামলা নং-৬(৮)/২৪।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক