
খুলনার পাইকগাছায় অবৈধ গরুর হাট বন্ধ ও সরকারি রাজস্ব আদায় নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৪ মে) রাতে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী।
জানা যায়, উপজেলার গদাইপুর হাট ও পৌরসভার একটি অস্থায়ী পশুর হাটে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গদাইপুর হাট এলাকায় খুলনা জেলা প্রশাসনের কোনো ধরনের পূর্বানুমোদন ছাড়াই অস্থায়ী গরুর হাট স্থাপনের প্রস্তুতি চলছিল।
একই সঙ্গে সেখানে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজও চলছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করে এবং অনুমোদনবিহীন হাট স্থাপনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়।
এদিকে পাইকগাছা পৌরসভার অভ্যন্তরে (তেল পাম্প) সংলগ্ন একটি অস্থায়ী গরুর হাট পরিচালনার অনুমতি থাকলেও সরকারি কোষাগারে নির্ধারিত ইজারা মূল্য জমা না দেওয়ায় হাটটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
পরে সংশ্লিষ্ট অনুমতিপ্রাপ্ত ব্যক্তি সরকারি ইজারা মূল্য পরিশোধ করলে পুনরায় হাট পরিচালনার অনুমতি দেওয়া হয়।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারি আইন অমান্য করে কোনো ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনস্বার্থ, সরকারি রাজস্ব আদায় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...