
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সেবা সপ্তাহ সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পাইকগাছার অধ্যক্ষ আব্দুল অহিদ মোড়লের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের অবদান তুলে ধরে বলেন, দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে তাদের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী হিসেবে কুয়েত প্রবাসী পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের সোহেল রানা সোহাগকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় টিটিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...