
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬-এর দ্বিতীয় দিনের কর্মসূচি যথাযথভাবে পালিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। এছাড়া এতিমখানার শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়, যা উপস্থিত সবার মধ্যে ইতিবাচক সাড়া জাগিয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
আয়োজকরা জানান, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মাঝে সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরা এবং একটি সুস্থ, সবল জাতি গড়ে তোলা।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...