
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাইকগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় পাইকগাছা সরকারি কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, ওসি মোঃ রিয়াদ মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন, ডা. সুজন সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ডাঃ শাকিলা আফরোজ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...