
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ পাইকগাছা থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত একজন আসামিকে সহ অন্যান্য মামলার আরো চার জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এএসআই আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া নামক স্থানের গুচ্ছগ্রাম এলাকা থেকে একই ইউনিয়নের বান্দিকাটি গ্রামের কাওছার আলী গাজীর ছেলে মোঃ হারুন গাজীকে আটক করে।
জানা যায়, হারুন গাজীকে ২০১৩ সালের একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্যান্য মামলার আরো চার জন আসামিকে আটক করেছে থানা পুলিশ।
এবিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সকল আসামিকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...