
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পরিপালনের আহ্বান জানিয়ে প্রার্থী ও প্রার্থীর সমর্থকদের জন্য সতর্কতা জারি করেছে পাইকগাছা উপজেলা প্রশাসন।
রবিবার(২১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে।
এ প্রেক্ষিতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।
অফিস আদেশে উল্লেখ করা হয়, নির্বাচনকালীন সময়ে সরকারি প্রতিষ্ঠান যেমন-পৌরসভা ও ইউনিয়ন পরিষদে কোনো ধরনের দলীয় প্রচারণামূলক সভা আয়োজন করা যাবে না। একই সঙ্গে প্রচারণামূলক মাইকিং, মিছিল ও শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট কোনো বক্তব্য প্রদান থেকেও বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...