• অপরাধ খুলনা
  • পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড

পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছায় পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ও নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় দুই মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) খুলনার কৈয়া বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই তুষার রায়হান খুলনার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামি সাকিব গাজী (২০)কে গ্রেপ্তার করেন। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার দক্ষিণ সারসা এলাকার খায়রুল গাজীর ছেলে।

অন্যদিকে, এসআই একরামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লস্কর ইউনিয়নের আলমতলা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ জাহাঙ্গীর আলম (৩৭) ও আজাহারুল মালী (১৯)কে আটক করেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া পুলিশের পৃথক অভিযানে আরও একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, তিনি প্রায় দুই মাস আগে এ থানায় যোগদানের পর মাদক ও জুয়াসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সুধীজনেরা।

মন্তব্য লিখুন

আরও খবর