পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ , ১২ আগস্ট ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছায় পুশ বিরোধী অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি ক্রয়-বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। এ সময় আনুমানিক ২৫ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

বুধবার (১২ আগস্ট) উপজেলার চিংড়ি বিপণন কেন্দ্রে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক । এ সময় মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়, খুলনার পরিদর্শক মো. হাফিজুর রহমান ও মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে বাংলাদেশ নৌ পুলিশ সহযোগিতা করেন।মৎস্যপণ্যের গুণগত মান বজায় রাখা এবং চিংড়িতে অপদ্রব্য পুশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

মন্তব্য লিখুন

আরও খবর