
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ ও সচেতনতা তৈরির লক্ষ্যে খুলনার পাইকগাছা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের সততা নার্সারির প্রাঙ্গণে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।
প্রথম পর্যায়ে গদাইপুর ইউনিয়নের ১২টি, পৌরসভার ৪টি এবং লস্কর ইউনিয়নের ৮টিসহ মোট ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিনিধিরা।
এবিষয়ে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হবে।
এর মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
উল্লেখ্য, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছা উপজেলা পরিষদের উদ্যোগে এ চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...